বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

উচ্চকন্ঠ   10-May-2025   53

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয়না, সমস্যা মন-মানসিকতার।শনিবার জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আইনের শাসন নিশ্চিত হলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, পরে তারা বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি ওঠাতে পারে। তিনি আরও বলেন, জামায়াত এখনও নিষিদ্ধ, নিবন্ধন পায়নি। তবে সরকার তাদের গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারকে প্রশ্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছাড়লেন। অথচ কোনও সংস্থা জানে না, এটি অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই— এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে না ফেরা নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এছাড়া বিভিন্ন জোটের নেতারা বক্তব্য দেন।

office@ukantho.com


Photo

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. ফরহাদসহ নেতাকর্মীরা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির...

Photo

বাগেরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান...

Photo

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেফতার ২

এফএনএস: লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি ও ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত...

Photo

বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ দোকান পুড়ে ছাই

এফএনএস: বরিশালের মুলাদী উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭টি দোকান পুড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত