শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   21-Sep-2025   45

Photo

এফএনএস: রাজধানীর তুরাগ এলাকায় বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা-পুলিশ। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- বিথী আক্তারের স্বামী মো. বাবুল মিয়া (৪৭) ও তার সহযোগী মো. সম্রাট (২০)। তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টায় বিথী আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তুরাগ থানার রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাত নারীর লাশ পাওয়া যায়। মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন লাশ তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি থানায় গিয়ে সেটি তার মেয়ে বিথীর লাশ হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, মামলা হওয়ার পর তুরাগ থানা-পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরিবারিক কলহের জেরে ধরে হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য...

Photo

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত...

Photo

কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে...

Photo

চাঁদাবাজির অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

এফএনএস: খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত