মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Nov-2025   86

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, থানা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন স্বপন, বিএনপি নেতা আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন, আশরাফুল ইসলাম শান্তি, পৌর যুবদলের অন্যতম সংগঠক মুক্তার হোসেন, কাঞ্চন, পৌর কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর আশু সুস্থতা ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিকদ্বয়ের পিতার ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ঝিনাইদহ...

Photo

হরিণাকুন্ডুতে ফসলের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী...

Photo

ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত