রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ

উচ্চকন্ঠ   15-Feb-2025   93

Photo

এফএনএস: নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই পদত্যাগ করতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই একথা জানিয়েছেন, দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে দানা বাঁধা আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসেই। একাত্তর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের বা গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে অংশ নিতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। আমি আগেই বলেছিলাম, সেই দলে আমি যেতে চাইলে সরকার থেকে পদত্যাগ করবো। আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো। ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয়, তা জেনেই তারা মাঠে নামছেন বলেও জানান নাহিদ ইসলাম।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম...

Photo

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের...

Photo

ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ: কর্মসংস্থান, রেশন-পেনশন ও জলমহালের সামাজিক মালিকানার দাবিতে ৮ দফা ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের...

Photo

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ সমন্বয়কের কু-রুচিপূর্ণ ভিডিও ভাইরালের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত