প্রিয় ঝিনাইদহ
কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 20-Aug-2026 27
এফএনএস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের চারদিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম চার দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুই’শ গজ দুরের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবার দাবি করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
office@ukantho.com