সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মন্দ কাজ করা ব্যক্তিদের বদনাম ছবিসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন: সারজিস

উচ্চকন্ঠ   29-May-2025   58

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রশাসনে যারা ভালো কাজ করছেন তাদের সুনাম এবং যারা মন্দ কাজ করছেন তাদের বদনাম সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করুণ। সারা দেশে ছড়িয়ে দিন। বুধবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার বকুলতলা মোড়ে এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, থানায় ও ভ‚মি অফিসে এখনও ঘুষ নিচ্ছে। দেশের জনগণকে আওয়াজ তুলতে হবে। তা না হলে জুলাই আন্দোলন যে চেতনা থেকে হয়েছে তা সফল হবে না। সারজিস আলম বলেছেন, যে জুলুম করে তার উপরও জুলুম নেমে আসে, যার বড় প্রমাণ শেখ হাসিনা। যারা মাদক ব্যবসা করছে, চাঁদাবাজি করছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজ করছে। কিন্তু তারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আর আপনাদের মতো দু’একজন পাতি মাস্তান-চাঁদাবাজকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। তিনি বলেন, আমরা একবারও বলছি না যে, আপনারা আমাদের এনসিপির নেতাদেরকেই ভোট দিন। শুধু নেতা ভালো হলে হবে না, ভোটারদেরও ভালো হতে হবে। সামান্য কিছু টাকা ও সুবিধার জন্য খারাপ মানুষের কাছে নিজেদেরকে বিক্রি করে দেবেন না। যদি তা করেন তাহলে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে না। তাই আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেওয়ার আহŸান জানান তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনা একদিনে নয়, ১৫ বছরে দেশের সিস্টেমগুলো নষ্ট করেছে। তেমনি দেশ গঠনে সিস্টেমগুলোকে ঠিক করতে সময় লাগবে। পথসভায় এনসিপির যুগ্ম আহŸায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপির শ্রমিক ইউনিয়নের দিনাজপুরের আহ্বায়ক রেজাইল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মানে...

Photo

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক হত্যা ও...

Photo

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর...

Photo

বাহুবল মডেল থানার ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

এফএনএস: হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত