সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

উচ্চকন্ঠ   12-Nov-2025   71

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে ব্যাংকের আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। আগুনের ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক কলিম উদ্দিন জানান, কারা আগুন দিয়েছে জানা যায়নি। ঘটনা সম্পর্কে থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে।

office@ukantho.com


Photo

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে: তারেক রহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা নাকি দেশের মানুষকে...

Photo

শোক সংবাদ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঝিনাইদহের কালীগঞ্জ বাবরা গ্রামের...

Photo

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

এফএনএস: দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার...

Photo

নির্বাচনে বিএনপি জয়ী হলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত