রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গাইবান্ধায় বিয়ের ৩ মাস পরই স্বামী-স্ত্রীর আত্মহত্যা, লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   03-Jun-2025   49

Photo

এফএনএস: গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক থেকে গত তিন মাস আগে তাদের বিয়ে হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, প্রেমের সম্পর্ক থেকে মাস তিনেক আগে রাসেল-জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনোরকম ঝামেলা ছিল না। তিনি আরও বলেন, গত সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায় দুই জন। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন দুই ঝুলে আছে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার...

Photo

কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের...

Photo

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে নারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু...

Photo

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াতের আমির

এফএসনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত