প্রিয় ঝিনাইদহ
১৭ মে র সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির যৌথ সভা
উচ্চকন্ঠ 12-May-2025 50
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ মে অনুষ্ঠেয় খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এক ঝিনাইদহ জেলা বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হমিদ বলেন, এই সমাবেশকে সফল করতে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সমাবেশে অংশগ্রহণকারীদের যাতায়াতসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, তারুণ্যের শক্তি ও আন্দোলনের চেতনা ফিরিয়ে আনতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, খুলনা বিভাগে অনুষ্টিতব্য তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরী হয়েছে।
office@ukantho.com