সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, ৩০ হাজার টাকা লুট

উচ্চকন্ঠ   27-Jun-2025   69

Photo

শিপলু জামান: আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠানে মেহেদি হাসান নামের এক যুবকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সে শহরের আনন্দবাগ গ্রামের রমজান আলীর ছেলে ।
কালীগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধার পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সাংবাদিক শিপলু জামান এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স লাইজু ফুয়েল এজেন্সিতে মেহেদি হাসান ও তার সাথে অজ্ঞাত এক যুবক এসে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। সে সময় প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবক প্রতিষ্ঠানের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সেখানে জনতার রোষানলে পড়লে ধৃত মেহেদি পালিয়ে যেতে সক্ষম হয় । পালানোর সময় সে দাবি করে সে ছাত্রদল কর্মী এবং সবাইকে দেখে নেবে।
এ ব্যাপারে মেসার্স লাইজু ফুয়েল এজেন্সির ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, অতর্কিত এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। আমি টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে গালি দেয় ও মারধর করে ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা নিয়ে চলে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভিটামিন ‘এ’ ক্যাপসূল পাবে ২ লাখ ৪০ হাজার শিশু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে এ বছর দুই লাখ ৪০...

Photo

দুই কিশোরীকে পাচারের অভিযোগে দম্পতি গ্রেপ্তার

এফএনএস: ঢাকায় পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে কক্সবাজারে...

Photo

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির...

Photo

স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী সংবাদ কর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত