বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

উচ্চকন্ঠ   22-Jul-2025   61

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই সংখ্যক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই নামের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়। ঘটনার পর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ আপডেট অনুযায়ী হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা নি¤œরূপ:
* কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০
* বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০
* ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১
* সিএমএইচ ঢাকা: আহত ২৮, নিহত ১৬
* লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১৩, নিহত ২
* উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
* উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০
* শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: আহত ১, নিহত ০
* ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১
* কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত ০
সব মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। সরকারি সূত্রে জানা গেছে, দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

office@ukantho.com


Photo

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

এস এস মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায়...

Photo

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে যুবক আটক

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে...

Photo

খালেদা রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী- লালুর এ বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

এফএনএস: খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-বিএনপি...

Photo

কালীগঞ্জ পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত