রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   17-Nov-2025   64

Photo

এফএনএস: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বিল্লাল হোসেন পালিয়ে যায়। তবে এ ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় একটি ওয়াজ মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসা বাধা দেওয়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক...

Photo

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

এফএনএস: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের...

Photo

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

Photo

রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে বরের লাশ

এফএনএস: ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত