সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

উচ্চকন্ঠ   01-Aug-2026   26

Photo

এফএনএস: চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে, ট্রেন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে। ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

নির্বাচনের কথা বললেই আপনারা গোসসা করেন, সরকারকে আলাল

এফএনএস: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন...

Photo

জীবনের শেষ প্রান্তে এসে দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন,...

Photo

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশু ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের জঙ্গলগ্রামে টিউবওয়েলে...

Photo

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ঝিনাইদহের একুশটি প্রত্নতত্ত স্থাপনা; গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও হয়নি সংরক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ইতিহাস মানেই শুধু অতীত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত