বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পিআর নয়, গতানুগতিক যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত-সেটা চাই: টুকু

উচ্চকন্ঠ   01-Aug-2025   63

Photo

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট যে পদ্ধতি রয়েছে, আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম। এ সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য। গতকাল শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি-২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ‘আমাদের টাঙ্গাইল আয়োজিত’ এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এদেশের মানুষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা ক্ষমতায় যাব এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এ দেশের মালিক। জনগণ ঠিক করবে এ দেশ কে পরিচালনা করবে। আমরা জনগণের ওপরে বিশ্বাস রাখি। জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নেবে। টুকু বলেন, সবাই পিআর পদ্ধতি চায় না। বিভিন্ন কমেন্টস শুনছেন আপনারা। সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, তারা অনেকেই শুনবেন। পাকিস্তানে টি টুয়েন্টি তিনটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করল? মানুষ এ কমেন্টস করে, ভোট দিলাম সন্দ্বীপ, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দেবেন টাঙ্গাইলে, এমপি পাবেন নোয়াখালী, তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষেরই জানতে হবে। দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মির্জা শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অনেকে।

office@ukantho.com


Photo

দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা

দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন...

Photo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি...

Photo

ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের অনুমতি ছাড়া খেলা ও সভাসহ জনসমাগম নিষিদ্ধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খেলা, সভা...

Photo

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

এফএনএস: দেশের জন্য ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত