সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের অনুমতি ছাড়া খেলা ও সভাসহ জনসমাগম নিষিদ্ধ

উচ্চকন্ঠ   27-Oct-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খেলা, সভা ও অন্যান্য অনুষ্ঠানের নামে অনিয়ন্ত্রিত গণ-জমায়েত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জনসমাগমমূলক আয়োজন করা যাবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
২৫ অক্টোবর শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা, সভা ও নানা অনুষ্ঠানের নামে গণ-জমায়েতের প্রবণতা বেড়ে গেছে। এসব অনিয়ন্ত্রিত জনসমাগমের কারণে মাঝে মাঝে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
এ অবস্থায় মহেশপুর উপজেলার যে কোনো স্থানে খেলা, সভা বা জনসমাগমমূলক আয়োজনের আগে উপজেলা প্রশাসনের পূর্বানুমতি নেওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতেই প্রশাসনের এ নির্দেশনা এসেছে বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের

এফএনএস: কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম...

Photo

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

এফএনএস: লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক...

Photo

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি

এফএনএস: করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত