জাতীয়
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
উচ্চকন্ঠ 25-Nov-2024 61
ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি বাজার চাতালের মোড়ে যশোর বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম (৩২) ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালি গ্রামের আতিয়ার রহমানের।
নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল থেকে যশোর গামী একটা বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে তার আত্মীয় স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসের স্টাফরা পালিয়ে গিয়েছে তবে বাস আমাদের হেফাজতে আছে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনা সংক্রান্তে একটি মামলা দায়ের হয়েছে।
office@ukantho.com