সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বনশ্রীর ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার: অস্ত্র, গুলি ও স্বর্ণ উদ্ধার

উচ্চকন্ঠ   08-Mar-2025   18

Photo

এফএনএস: রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটকারীরা পেশাদার ডাকাতদলের সদস্য বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ২০১৭ সালের একটি স্বর্ণের দোকানে ডাকাতির সূত্র ধরে এই পেশাদার ডাকাতদলের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, গত মাসের ২৩ তারিখে রাত পৌনে ১১টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতির শিকার হন। ভুক্তভোগীর দাবি, ডাকাতরা ২০০ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় আসে, সেটি অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। এই ঘটনায় নিবিড়ভাবে কাজ করে আমরা ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় ৭ জন জড়িত ছিল। এরমধ্যে আমরা ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করতে সক্ষম হই। সাথে লুট হওয়া স্বর্ণ, বিক্রীত স্বর্ণে ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করি। এই ঘটনায় দুটি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে আমরা একটি জব্দ করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এই ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে আমরা ২০২৪ সালে একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার দুজন ইয়াসিন ও দেলোয়ারকে আমরা গ্রেপ্তার করি। এসব ডাকাতরা সংঘবদ্ধ থাকে। ডাকাতির অনেক গ্রæপ আছে। এই ঘটনা উদ্ধার করতে গিয়ে আমরা সেসব ডাকাতদলকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছি। অচিরেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন ভালো আছেন বলেও জানান ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, গ্রেপ্তার ডাকাতরা পেশাদার ডাকাতদলের সদস্য। ২০১৭ সালেও তারা একটি স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। সেই ডাকাতির সূত্র ধরে এই ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও আমিনুল (৩৫)। গত শুক্রবার রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুষ্ঠিত স্বর্ণের মধ্যে ৪ ভরি ৯ আনা স্বর্ণ, বিক্রীত স্বর্ণের মূল্যবাবদ নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ এমএম রিভলভার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

office@ukantho.com


Photo

মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস: মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ...

Photo

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের...

Photo

অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, জানিয়ে স্বরাষ্ট্র...

Photo

৬ কোটি টাকার চুক্তিতে ঝিনাইদহে দুইশ কোটি টাকার গাইড বিক্রির টার্গেট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষার আলো পৌঁছানোর কথা যেখানে,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত