মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান: ফখরুল

উচ্চকন্ঠ   28-Jul-2025   55

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আবার কীভাবে গড়ে তোলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টা করছেন। সোমবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জুলাইয়ে গোটা বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল। আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি উল্লেখ করে তিনি বলেন, শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর চাঁদাবাজি- এটা কী আমরা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে। হাসিনা পতনের মানুষদের দিকে তাকিয়ে আছে সবাই। কিন্তু দুঃখ হয়, জোর গলায় বলতে পারছি না যে এ দেশ নতুন করে গড়ে উঠবে। দেশ এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে। বিএনপি মহাসচিব বলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না, এক বছর হয়ে গেলো। যারা প্রকাশ্যে হত্যা করলো, তাদের কেন গ্রেপ্তার করা হলো না? মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছে। তারেক রহমান চেষ্টা করছেন, কীভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়।

office@ukantho.com


Photo

নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশ তত অস্থির হচ্ছে: খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

আইনমন্ত্রী পাওয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ও দোয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে...

Photo

সাংবাদিক হত্যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত: এমএসএফ

এফএনএস: গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া...

Photo

রাজধানীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত