মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জনগণ এখন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়: বারবাজারে আবু তালিব

উচ্চকন্ঠ   05-Feb-2026   68

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বারবাজার বাসষ্ট্যান্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এবং ইউনিয়ন আমির মাস্টার আরশেদ আলী পাতার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা প্রশিক্ষক মাওলানা ওয়ালিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও, হেদায়েদ উল্লাহ, উপজেলা এলডিপি সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঈশান। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। জনগণ এখন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা একটি দুর্নীতিমুক্ত, কল্যাণরাষ্ট্র গঠনে অংশ নিন।
মাওলানা আবু তালিব কালীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে যোগ্য, সৎ ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সভাপতির বক্তব্যে মাস্টার আরশেদ আলী পাতা বলেন, বারবাজার ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে একটি বিক্ষোভ মিছিল বের করে।

office@ukantho.com


Photo

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই: জামায়াত আমির

এফএনএস: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে কোনো...

Photo

বাড়ির নীচের বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের...

Photo

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামে...

Photo

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত