প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ
উচ্চকন্ঠ 23-Jun-2026 59
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা-নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায় সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২শ ২০ জন কৃষক ও ৯০ টি প্রতিষ্ঠানের মাঝে ৭ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা ও ২১ টন জৈব সার এবং খুটি বিতরণ করা হয়েছে।
office@ukantho.com