প্রিয় ঝিনাইদহ
চাপরাইল মিয়াবাড়ি মাদ্রাসায় কুরআনের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান
উচ্চকন্ঠ 22-Nov-2025 83
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: বাজার মিয়াবাড়ি নূরানী ক্যাডেট ও হাফেজিয়া মাদ্রাসা কতৃক আয়োজিত কুরআনের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠীত হয়েছে।
২২ নভেম্বর শনিবার বেলা ১১ টার দিকে উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি সৈয়দ হুরমুজুল করিম কিশোর মিয়া। তিনি, কোরআন শিক্ষা ও সেই অনুযায়ী জীবন গড়ার আহবান জানান। তিনি ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩০ কোরআন বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ- সেক্রেটারি সৈয়দ মাজেদুল হক মানিক। অত্র মাদ্রাসা মুহ্তামিম মাওলানা মোঃ আকবর আলী, অভিভাবক সদস্য মোঃ ইউনুচ আলী ও কুরআন শিক্ষক মোঃ শফিক। আরও উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
office@ukantho.com