রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আবু তালিব ও ইউএনও রেজওয়ানা নাহিদ

উচ্চকন্ঠ   01-Jul-2026   30

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৫০০টি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি-ADP)-এর অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কালীগঞ্জ এ উদ্যোগের আয়োজন করে।
বুধবার (০১ জুলাই) উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর থেকে সুন্দরপুর-পান্নাতলা সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আবু তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু তালিব বলেন, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ সড়ককে আরও টেকসই করা এবং পরিবেশ সংরক্ষণে এই ৫০০টি চারা রোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা প্রশাসন ও এলজিইডি, কালীগঞ্জের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

office@ukantho.com


Photo

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা

এফএনএস: শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৮) নামের এক বন্ধুকে দাওয়াত...

Photo

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে...

Photo

মাগুরার সেই শিশুর মৃত্যু: বিচার নিশ্চিতের দাবি রাবির শিক্ষক ফোরামের

এফএনএস: মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ...

Photo

শৈলকুপায় যুবদল নেতার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী নিজেরাই করছেন সড়ক সংস্কার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চলছে সড়ক সংস্কার। তাতে যোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত