মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিএনপি-জামায়াত নেতাদের উপস্থিতিতে নতুন দলের আত্মপ্রকাশ

উচ্চকন্ঠ   28-Feb-2025   65

Photo

এফএনএস: রাজধানীর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি, লেবার পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বিকল্প ধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খেলাফত মজলিসের নেতা আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আজহারুল ইসলাম, এবি পার্টির নেতা দিদারুল আলম ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। সামনের সারিতে ক‚টনীতিকদের জন্যও আসন রাখা হয়। অনুষ্ঠানে যোগ দেন ঢাকার পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসউদ, রিফাত রশিদ, লুৎফর রহমান, আকরাম হোসেনসহ দলটির নেতারা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা, গীতা থেকে পাঠ করেন অর্পিতা শামা দেব, ত্রিপিটক থেকে পাঠ করেন আবির বড়ুয়া, বাইবেল থেকে পাঠ করেন অলীক ম্রী। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

office@ukantho.com


Photo

হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় গত...

Photo

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

এফএনএস: চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক...

Photo

দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তথ্য মন্ত্রণালয়

এফএনএস: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান...

Photo

খুলনায় হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

এফএনএস: খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় এক যুবকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত