মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   31-Oct-2025   96

Photo

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেক্ট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সদরঘাট বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমীর হোসেন। তিনি বলেন, নিহতের কপাল, নাক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, ভোরে বাসা থেকে বেরিয়ে যান আনোয়ার। পরে স্থানীয়দের মাধ্যমে তার পরিবার জানতে পারে ফারুকের গ্যারেজে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন তিনি। এ রকম সংবাদের ভিত্তিতে আনোয়ারের মা গ্যারেজে গিয়ে ছেলেকে জীবিত অবস্থায় পান এবং তার কাছ থেকেই জানতে পারেন তাকে লোহার এঙ্গেল দিয়ে পিটিয়েছে। এরপর সেখানেই তার ছেলে মারা যান। ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মৃত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার বাসিন্দা। ভোরে আনোয়ার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়া যায় তাকে পিটিয়ে ফারুকের গ্যারেজে হাত-পা বেঁধে ফেলে রাখছে। পরে তাদের মা দিলরুবা আক্তার সেই গ্যারেজে গিয়ে আনোয়ারকে খুবই গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তখন আনোয়ার তার মাকে বলেন, তাকে রড ও লোহার এঙ্গেল দিয়ে পিটিয়েছে। এরপরেই তার ছেলে সেখানে মারা যায়। তবে যতটুক প্রাথমিকভাবে শুনেছি কোনো কিছু চুরির অপরাধে সেখানকার দারোয়ান তাকে বেঁধে লোহার এঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করেছে। নিহত আনোয়ার দুই মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

office@ukantho.com


Photo

মহেশপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর...

Photo

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুলিশের তাল গাছের চারা রোপণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য...

Photo

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান

এফএনএস: দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত