প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে বিএনপির বিজয় র্যালী
উচ্চকন্ঠ 07-Aug-2025 52
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার বিকেল ৪ টার দিকে ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য মুর্শিদা জামাল বেল্টুর নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
বুধবার ৪ টার দিকে যশোর রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র্য্যালিটি শহর প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। র্যালীর পূবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুর্শিদা জামান বেল্টু বলেন, ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ এবং আওয়ামী স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকবে হবে। ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, হাকিমুল ইসলাম মিলন, আব্দুর রশিদ, রহিম বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মর্তুজা জিকো, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ, পৌর বিএনপি-র নেতা আশরাফুল ইসলাম মিঠু, আইয়ুব হোসেন, পৌর যুবদলের অন্যতম নেতা মুক্তার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
office@ukantho.com