রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের মাস্টারপ্ল্যান আছে: রিজভী

উচ্চকন্ঠ   14-Oct-2025   101

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয় দল নভেম্বরে গণভোটের কথা বলছেন এমন মন্তব্যের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের কোনো মাস্টারপ্ল্যান আছে। তিনি বলেন, তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে। জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে। এখনো তারা আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা-কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য বাহিনী তৈরি করেছে। জামায়াত ইসলামী কি এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? মানুষকে বিভ্রান্ত করা থেকে তাদের বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা। নিজেদের ক্ষোভের জোরে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত। পিআর, সংস্কার, গণভোট এসব নানামুখী বিতর্ক সৃষ্টি করে তারা নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মো. আলমগীর হোসাইন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী এবং নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নির্দেশনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, জাতিসংঘে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক...

Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত