বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

এমপি মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচি শুরু করলেন এমএ মজিদ

উচ্চকন্ঠ   27-Dec-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুন্ডু) বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এ আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
শুক্রবার বাদ জুম্মা হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। সেসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ -২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

এফএনএস: আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় রাজশাহী...

Photo

মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

Photo

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু...

Photo

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত