রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মৎস ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক

উচ্চকন্ঠ   06-Mar-2025   54

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস ঘেরে ফের ডাকাতের আক্রমণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের রুপদাহ-ব্যাসপুর এলাকার লাল্টু বিশ্বাসের ঘেরে এ ঘটনা ঘটে। এর আগে গত ১০ ফেব্রুয়ারী গভীর রাতেও এই ঘেরটিতে ডাকাতেরা আক্রমণ করে। এঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগী শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, বুধবার গভীর রাতে লাল্টু বিশ্বাসের মাছের ঘের, গরুর খামার ও মুরগির শেডে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর নিরাপত্তাকর্মীদের কাছে গরুর খামার ও মুরগীর শেডের চাবি চান ডাকাতদলের সদস্যরা। তা না দিলে দরজা ভাঙতে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকেন ডাকাতদল। পরে নিরাপত্তাকর্মীরা ঘেরের মালিককে ফোন দিলে শতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ঘেরের দিকে আসতে থাকেন। বিপদ বুঝে চম্পদ দেয় ডাকাতদল। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারী গভীর রাতে ডাকাতদল এই খামারটিতে হানা দেয়। দরজা ভেঙে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী আলামিনকে জিম্মি করে গরুর খামারে লাগানো তালার চাবি নেয় ডাকাতদল। পরে সেখান থেকে ৩ টি গরু বের করে চলে যাওয়ার পথে জিম্মি হওয়া আলামিন সেখান থেকে দৌড়ে পালিয়ে ঘের মালিককে ফোন দেন। এসময় এলাকাবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। শুধু তা-ই নয়,বিগত কয়েকমাস ধরে এলাকাটিতে ডাকাতদল প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফলে এলাকাটিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘেরের মালিক লাল্টু বিশ্বাস বলেন,'পরপর দুবার আমার ঘেরে এমন ঘটনা ঘটেছে। ঘেরের মাছ,গরুসহ লক্ষ লক্ষ টাকার সম্পদের কোন নিরাপত্তা নেই। এমনকি নিরাপত্তাকর্মীদের জীবনের কোন নিরাপত্তা নেই। এমন চলতে থাকলে এখানে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। প্রশাসন ব্যবস্থা না নিলে ডাকাতদল পুরো গ্রামটিতেই এমন লুটপাটের ঘটনা ঘটাবে।
এবিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ডাকাতির বিষয়ে এখনও আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। যদি ভুক্তভোগী অভিযোগ দেয় তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

Photo

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৪০ পিস...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত