রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উচ্চকন্ঠ   20-Jul-2026   23

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০জুলাই) সকাল ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জামির আলীর ছেলে ও ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ইকবাল হোসেনের বড়ো জামাই।
স্থানীয়রা জানায়, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আনসার উল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত রড বিদ্যুতের মেইন লাইনে লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান

এফএনএস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ...

Photo

জামায়াত স্বাধীনতাবিরোধী রগ কাটা গ্রুপ, এদের পেছনে নামাজ হয় না: বিএনপি নেতা হাবিব

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

Photo

ঝিনাইদহে এসএসসিতে ২২৬ ছাত্রী অনুপস্থিত, বাল্যবিয়েই প্রধান কারণের আশঙ্কা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ছয় উপজেলায় চলতি বছরের এসএসসি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত