রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান

উচ্চকন্ঠ   25-Oct-2025   101

Photo

এফএনএস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গেছে ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে এখন হাসিনা ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ। শনিবার বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, বিএনপি জামায়াতসহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বারবার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ। জাগপা মুখপাত্র বলেন, শুনেছিলাম আইন সবার জন্য সমান। গুম খুনে জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য এসি গাড়ি, স্পেশাল জেল নামক বাড়ি কেন? তাদের পরিচয় সেনা কর্মকর্তা নয়, তাদের পরিচয় এখন সন্ত্রাসী। আইন লেভেল প্লেইং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কীভাবে? জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীকরণ মুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। জাগপার বিক্ষোভ মিছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। এদিকে ৭ দফা দাবিতে সব বিভাগীর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাগপা। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আখতার পাইলট, সিলেটে সাংঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ লিটন, রংপুরে জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, বরিশালে বিভাগীয় সহ-সমন্বয়ক মনিরুজ্জামান মনির, খুলনায় বিভাগীর সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তাফা, ময়মনসিংহে বিভাগীয় সহ-সমন্বয়ক মোহাম্মদ ডালিম বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

office@ukantho.com


Photo

নড়াইলে টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া...

Photo

মাদারীপুরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর মিলল শিশুর লাশ

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং...

Photo

চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা: শিক্ষার পরিবেশ ব্যাহত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর...

Photo

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত