মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   26-Oct-2026   13

Photo

একরামুল ইসলাম তুষার,নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে 'চাষির পদধূলি জমির উত্তম সার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মন্ডল।
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের কৃষি বিভাগের আয়োজনে ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও অন্যরা।
প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আখচাষিদের সচেতন করা এবং একরপ্রতি আখের ফলন বৃদ্ধিতে উৎসাহিত করা।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আখচাষিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং আখের ফলন বাড়ানোর পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিলের আখ সরবরাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

শব্দচয়ন অনাকাঙ্খিত, হেফাজতের দুঃখপ্রকাশ

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত গত ৩ মের মহাসমাবেশে দুই বক্তার...

Photo

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

এফএনএস: সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫: ২০১৮ ব্যাচ চ্যাম্পিয়ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ...

Photo

মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক নারীর আত্মহত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত