সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক নারীর আত্মহত্যা

উচ্চকন্ঠ   30-Jan-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে রওশন আরা (৩২) নামের এক নারীর উদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বেতবাড়িয়া আন্দারকোটা পাড়ায় নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান রওশন আরা। সকালে তার মেয়ে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হয়ে মহেশপুর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রওশন আরা ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী ফারুক হোসেন ঢাকায় অবস্থান করেন বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫)...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগে অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

এফএনএস: বাংলাদেশে গত বছর ক্ষমতার পটপরিবর্তনকে ঘিরে কিছু অডিও এবং ভিডিও...

Photo

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে ২ শিশুর মৃত্যু

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই...

Photo

চট্টগ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত