শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

উচ্চকন্ঠ   17-Oct-2025   85

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধ কর্মসূচী পালন করেছেন। শিক্ষকরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এ মানববন্ধন পালন করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তৃতা করেন প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারন সম্পাদক হারুনর রশিদ, মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
তিন দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদরাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষনা দিয়েছেন শিক্ষক নেতারা।

office@ukantho.com


Photo

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: জামায়াত আমির

এফএনএস: দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ইসলামের আদর্শে পরিচালিত হবে...

Photo

গত ১৫ বছর ভোট দিতে পারিনি, এখন একটা সুযোগ এসেছে: ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...

Photo

নওগাঁয় বাবা-মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

এফএনএস: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার করেছে...

Photo

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত