মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

উচ্চকন্ঠ   17-Nov-2025   110

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় সেবাসংঘের ব্যবস্থাপনায় বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ শিব্বির আলম, সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ উঠে আসে এবং এ বিষয় সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের...

Photo

ঝিনাইদহে উচ্চমুল্যের আমদানী বিকল্প ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ বিষয়ক কর্মশালা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উচ্চমূল্যের আমদানিনির্ভর...

Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

Photo

আওয়ামী দোসর ফরিদ মিয়ার এক গুয়েমির কারণে বাস মালিক ও শ্রমিকরা পথে বসার উপক্রম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের “কালীগঞ্জ মটর মালিক সমিতি”র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত