বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিষয়খালীতে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫: ২০১৮ ব্যাচ চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   27-Mar-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫। ১৯৬৯ থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে ফাইনালে ২০১৫ সালের এসএসসি ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮ সালের এসএসসি ব্যাচ। রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুল ইসলাম মাজু। পরে গভীর রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খুরশিদ আলম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রবীর কুমার ভৌমিক, ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সনজিত কুমার ভৌমিক, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আশিষ কুমার, ব্যবসায়ী রবিন কুমার ঘোষসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজক কমিটির সভাপতি বিল্লাল হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে এই ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এ আয়োজন এখন এলাকাবাসীর কাছে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা গভীর রাত পর্যন্ত উপভোগ করা হয়।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “এ ধরনের আয়োজন এলাকায় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করছে। মোটরসাইকেল রেসিংয়ের পরিবর্তে তারা এখন খেলাধুলায় আগ্রহী হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।”
তিনি আরও জানান, অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজনের পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
উল্লেখ্য, বিষয়খালী অঞ্চলে পঞ্চমবারের মতো এ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত থানায় এজাহার

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায়...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ...

Photo

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি

এফএনএস: প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের বিষয়ে শর্তসাপেক্ষে...

Photo

চাকা খুলে রিক্সায় ট্রাকের ধাক্কা: ৩ জন আহত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে চাকা খুলে নিয়ন্ত্রণ হারানো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত