রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা, কালীগঞ্জে অপমৃত্যুর মামলা

উচ্চকন্ঠ   14-Feb-2026   162

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম মোঃ ইয়ামিন (১৬)। সে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মোঃ শাহিনুর তরফদারের ছেলে। শাহিনুর তরফদার পেশায় প্রবাসী।
পারিবারিক সূত্র ও থানায় দায়ের করা অপমৃত্যুর সংবাদে জানা যায়, নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল। তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুদিন সময় চাইলেও ইয়ামিন তাতে রাজি হয়নি। এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত।
ঘটনার দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়।
পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শাহাদৎ তরফদার কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দিয়ে জানান, বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি নাহিদের

এফএনএস: উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার...

Photo

দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

এফএনএস: বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

ঝিনাইদহে বিএনপি কর্মীর হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি কর্মী রিপন মোল্লা...

Photo

বেগম খালেদা জিয়া নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত