বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক তরুণের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   05-Oct-2025   120

Photo

এফএনএস:নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে জাফর (১৮) নামে এক তরুণকে সালিশে বৈঠকের কথা বলে আটক করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ওই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার ২নং চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি। স্থানীয় সূত্র জানায়, জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। ২-৩ দিন কাজ করে সে কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। এ সময় সোহেল মাহমুদের বাড়ি থেকে তাদের ঘরের আলমারির চাবি, মোবাইল চার্জার ও আসবাবপত্র জাফর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলি বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজার এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সেখানে তার বাবাকেও ডাকা হয় এবং চুরির বিষয়টি জানানো হয়। একপর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জাফরকে প্রকল্প বাজারে আটকে রেখে হুমকি-ধমকি ও নির্যাতন করা হয়। শনিবার সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের ওপর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জাফরের বাবা মো. জাকেরের অভিযোগ, আমার ছেলেকে চুরির দায়ে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে যদি অপরাধ করে থাকতো তাকে আমি শাসন করতে পারতাম। তারা আমার ছেলেকে কেন আমার হাতে ছেড়ে দেয়নি? কেন আটকে রেখেছে? এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। এই ঘটনায় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, কয়েকদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে থেকে কাজ করতো। সে আমাদের ঘর থেকে চাবি, মোবাইল চার্জারসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যায় তাকে হাতিয়ার আলি বাজার এলাকায় দেখা গেলে সেখান থেকে তাকে প্রকল্প বাজার তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাবাকে ডেকেই তার সামনেই জিজ্ঞাসাবাদ করা হয়। এর বেশি আমি কিছু জানি না। সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। হাতিয়ার মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

কোটচাঁদপুরে আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক...

Photo

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরলেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত