সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পিলখানা হত্যাকান্ড নিয়ে অনেক বছর আমাদের বিভ্রান্তিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   25-Feb-2025   65

Photo

এফএনএস: দেশের প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকান্ডের শিকার শহীদদের স্মরণে এখন থেকে প্রতিবছর এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকান্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এই দিনে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান, শহীদ সেনা কর্মকর্তাদের। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জানাই সমবেদনা ও সহমর্মিতা। পিলখানা হত্যাকাÐের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সমব্যথী হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার ও সকল নিপীড়িতের পাশে দাঁড়াবে সেই আশাবাদ রাখছি একই সঙ্গে। ড. ইউনূস বলেন, এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভ‚তির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথচলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে সংকল্পবদ্ধ হই। দুঃশাসন, ষড়যন্ত্র ও আত্মঅহংকারে আর যেন কোনও প্রাণ না হারায়। মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে এই প্রত্যাশা করি। ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশই যেন হয় আদর্শিক মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, জাতির শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই। শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে আমি আবারও সব শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে...

Photo

কালীগঞ্জে গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে ১৫ আগস্ট...

Photo

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারকে বিএনপির সাধুবাদ

এফএনএস: আন্তর্র্বতী সরকারের উদ্যোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত