শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

উচ্চকন্ঠ   28-Jun-2025   114

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে জনদুর্ভোগ এড়াতে বড়দিয়া টু নড়াগাতী সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে খাশিয়াল ও জয়নগর ইউনিয়নে জনগন। ২৮ জুন (শনিবার) সকাল ১০ টায় দুই ইউনিয়নের শত শত মানুষের উপস্থিতিতে খাশিয়াল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই বছর যাবত রাস্তা সংস্কারের নামে খুড়ে ফেলায় জনদুর্ভোগ পৌছেছে চরম পর্যায়ে। দ্রুত দাবী বাস্তবায়ন না হলে রোডস এন্ড হাইওয়ের জেলা অফিস ঘেরা করার ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বলেন, রাস্তাটি আগে এলজিইডিতে ছিল পরবর্তীতে রোডস এন্ড হাইওয়ে নিয়ে টেন্ডার করে এবং নড়াইলের ওহিদ নামে এক আওয়ামিলীগ নেতা ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের কাজ পায়। কিন্তু ওই ঠিকাদার ৭ কিঃমিঃ রাস্তা খুড়ে ফেলে। অতঃপর আওয়ামিলীগ সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যায়। এলাকায় অসংখ্য স্কুল, কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। অন্তর্বর্তী সরকারের নিকট রাস্তাটি দ্রুত সংস্কারের আবেদন জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন, উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়ায় শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, খাশিয়াল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পীঠের সদস্য বিএম কাবির হোসেন, ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবেক মেম্বার জাফর মোল্যা, সরদার আব্দুল করিম, শিমুল মোল্যা তৈয়েবুর রহমান, সোহেল শেখ ও ওবাদুল খন্দকারসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বড়দিয়া হয়ে নড়াগাতী ও গোপালগঞ্জ যাওয়ার অন্যতম প্রধান সড়ক এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী চলাচল করে। কিন্তু সড়কের বেহাল দশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা, মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একেকটি তাজা প্রান। সম্প্রতি এ সড়কেই ট্রলীর সাথে মোটরসাইকেল দুর্ঘটনার সদ্য বিবাহিত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বক্তারা সরকারের প্রতি জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবী জানান এবং দাবী আদায় না হলে ডিসি অফিস ও জেলা রোডস এন্ড হাইওয়ের অফিস ঘেরাও করে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের খড়িখালী আদর্শ গ্রামের উদ্বোধন ও বিনামূল্যে ছাগল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ...

Photo

মব সংস্কৃতির কারণে জাতীয় সম্ভাবনা ভ‚লুণ্ঠিত হচ্ছে: মাহফুজ আলম

এফএনএস: গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভ‚মিকা রেখে অন্য...

Photo

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা...

Photo

ঝিনাইদহ সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগের আহবায়ক ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত