শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   23-Apr-2026   64

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সবে ধান পাকতে শুরু করেছে এবং কাটতে আরও এক সপ্তাহ দেরি হবে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা বহু বছর ধরে জমিগুলো ভোগদখল করে আসছি। এর আগে প্রতিপক্ষরা আদালতের মাধ্যমে ওইসব জমি দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার হঠাৎ করে ভাড়াটিয়া লোক এনে আমাদের ধান কেটে নিয়ে গেছে।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরদার দাবি করেন, জমিটি এতদিন অবৈধভাবে দখলে রেখেছিলেন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন,...

Photo

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না: বিএনপি

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের...

Photo

কুয়েট ঘিরে আবার উত্তেজনা, পুলিশ মোতায়েন

এফএনএস: কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে প্রবেশের...

Photo

আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন

এফএনএস: আশুলিয়া মহাসড়কে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত