মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন

উচ্চকন্ঠ   25-Jul-2025   59

Photo

এফএনএস: ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে আমিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত গোলাম আজমকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুলের মৃত্যু হয়। এর আগে বিকালে রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামে এই মারামারির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ও আহতরা একই পরিবারের। যে মারা গেছে তার মায়ের আগের স্বামীর সন্তানরা আমিরুলকে মারধর করেছে। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম। গত কয়েকদিন আগে ধানের জমিতে হাঁস প্রবেশকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আগামীকাল রোববার মীমাংসার কথা ছিল। কিন্তু তিন দিন আগে গত বৃহস্পতিবার বিকালে একই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন আমিরুল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ বিষয়ে দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আটক

এফএনএস: অবশেষে বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুষ কান্ডে দুদকের জালে...

Photo

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না, সংসদে রুমিন ফারহানা

এফএনএস: দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি...

Photo

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী...

Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত