মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেসহ তিনজনকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   17-Feb-2026   83

Photo

এফএনএস: কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মণিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), ছেলে হোসাইন (৪) ও ছোট ভাই সৌদী আরব প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫)। স্থানীয় দেলোয়ার হোসেন ও আজিজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির এক গৃহবধূ নিহতদের ঘরের জানালা দিয়ে তাকিয়ে লাশগুলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মধ্যবর্তী যেকোনো সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে হত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। তবে কী কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিক কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

office@ukantho.com


Photo

ফরিদপুরে ভুয়া র‍্যাবকে ধাওয়া, আসল-নকল দুপক্ষকেই গণপিটুনি!

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড়...

Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

Photo

কলকাতার হকারদের বিভিন্ন দাবী নিয়ে- হকার মিছিল এবং মুখ্যমন্ত্রী ও মেয়রের নিকট ডেপুটেশন

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: আজ ২০ শে নভেম্বর...

Photo

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত