বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ময়মনসিংহে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

উচ্চকন্ঠ   04-Apr-2025   35

Photo

এফএনএস: ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে ডুবে মো. রায়হান (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রায়হান সদরের বোররচর ইউনিয়নের বোররচর গ্রামের মো. শাহ পরানের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুকুর থেকে রায়হানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার স্টেশনের টিম লিডার মো. সারোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় পুকুরে গোসলে নেমে বেশি পানিতে গিয়ে ডুবে যায় রায়হান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে রায়হানের লাশ পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এমতাবস্থায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে কল দিলে ডুবুরিদল গিয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সদরের বোররচর গ্রাম থেকে ঈদ উপলক্ষে শহরে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল রায়হান। পরে গোসল করতে গিয়ে সে মারা যায়। এ পুকুরে ডুবে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯১ সাল থেকে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল–গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির...

Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে...

Photo

কারামুক্ত হয়েই স্বৈরাচার পতনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালের বিডিআর সদস্যরা

এফএনএস: পিলখানা হত্যাকান্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত