মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা

উচ্চকন্ঠ   15-Apr-2025   50

Photo

এফএনএস: যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে রিজওয়ানা সিদ্দিক টিউলিপের বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিউলিপ সিদ্দিক ছাড়াও অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে কোনও টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান-২ এর দখল নিয়ে ও পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করেন। এতে টিউলিপ সিদ্দিকসহ আসামিরা শান্তিযোগ্য অপরাধ করেছেন।

office@ukantho.com


Photo

লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না: নুরুল হক নুর

এফএনএস: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,...

Photo

বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি, আওয়ামী লীগ ২.০ না: আসিফ নজরুল

এফএনএস: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে...

Photo

মূলধারার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার: শিক্ষা উপদেষ্টা

এফএনএস: শিক্ষার গুণগত মানোন্নয়ের পাশাপাশি মূলধারার সঙ্গে কারিগরি...

Photo

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এফএনএস: দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত