সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঝিনাইদহে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও উপকরণ বিতরণ

উচ্চকন্ঠ   12-Feb-2025   56

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে শহরের আরাপপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আশার রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স অফিসার এস এম আব্দুল জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন আশার ফিজিওথেরাপিষ্ট তাছনিম ইসলাম ইলা। এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক অসুস্থ ও শারীরিকভাবে অসক্ষম ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়, ঝিনাইদহসহ আশপাশের অঞ্চলে শারীরিক সমস্যায় ভুগছেন এমন মানুষদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সুবিধাভোগীরা এমন সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আহবান জানান।
আলোচনা সভা শেষে আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

office@ukantho.com


Photo

এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার...

Photo

ঝিনাইদহে অস্বচ্ছল মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত