বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   21-Sep-2025   46

Photo

এফএনএস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে তনু মধু (৩) নামের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তনু মধু কান্দি গ্রামের ভ্যানচালক তপন মধুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় শিশু তনু। কিছু সময় পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পুকুরপাড় থেকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের অনুমতি ছাড়া খেলা ও সভাসহ জনসমাগম নিষিদ্ধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খেলা, সভা...

Photo

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

ওটিপি সমস্যায় সারা দেশে এনআইডি সেবা বন্ধ

এফএনএস: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে...

Photo

ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

হাবিব ওসমাম, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত