অপরাধ
রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 12-Sep-2025 82
এফএনএস: রাজধানীর কদমতলী তেকে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং রাস্তার ওপর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশটি উদ্ধার করেন। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কেউ তার পরিচয় জানাতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এসআই কামরুন নাহার আরও জানান, সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
office@ukantho.com