সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উচ্চকন্ঠ   08-Apr-2025   56

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় হত্যার পর ছয় জনের লাশ পোড়ানোর ঘটনার পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তারা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন। ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার মামলায় তিন জন আসামিকে হাজির করতে বলা হয়েছে। তারা ট্রাইব্যুনালে অন্য মামলায় গ্রেপ্তার আছে। এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছে। তদন্ত রিপোর্ট কয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে এসে যাবে।

office@ukantho.com


Photo

সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এ সরকার: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কারের...

Photo

আবু সাঈদ ইচ্ছাকৃত বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার: জাতিসংঘের প্রতিবেদন

এফএনএস: জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...

Photo

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এফএনএস: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার...

Photo

স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম-সন্দ্বীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত