বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কোপাল দুর্বৃত্তরা

উচ্চকন্ঠ   07-Apr-2025   59

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের মো: ফরিদ শেখ নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে টোনা গ্রামে এ ঘটনা ঘটে। মো: ফরিদ শেখ পিরোজপুর সদরের ওই গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে। এ ঘটনায় সালমা বেগম পাঁচজনের নাম উল্লেখে ও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় এজাহার দিয়েছে। মামলার আসামিরা হলেন পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার। এজাহারে অভিযোগ করা হয় মামলার ১ নম্বর আসামি রাকিব কাজীর সাথে আহত ফরিদ শেখের সাথে গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হলে উপস্থিত মুসল্লিরা মিমাংশা করে দেয়। কিন্তু রাকিব ফরিদের ওপর ক্ষিপ্ত থেকে গত রোববার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট নামক এলাকায় তাকে একা পেয়ে অন্য আসামিদের সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

office@ukantho.com


Photo

রাজবাড়ীতে পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করলেন সাবেক যুবদল নেতা

এফএনএস: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে...

Photo

খুলনায় বহিস্কৃত সেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

এফএনএস: খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর...

Photo

ঝিনাইদহে ঘাস মারার ঔষধ নলকূপে ঢেলে পানি পান : ৬ শিশু হাসপাতালে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার...

Photo

ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাবিব ওসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষকতা পেশা: মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত