সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নোয়াখালীতে পুকুরে জাল ফেলে তোলা হয় দুই ভাইয়ের লাশ

উচ্চকন্ঠ   27-Jul-2025   47

Photo

এফএনএস: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমানপ্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরতেছিল। এ সময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল ফেলে তাদের ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

office@ukantho.com


Photo

বিএনপির দুই নেতার পদ স্থগিত, ৩ জনকে শোকজ

এফএনএস:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে...

Photo

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগে অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

এফএনএস: বাংলাদেশে গত বছর ক্ষমতার পটপরিবর্তনকে ঘিরে কিছু অডিও এবং ভিডিও...

Photo

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রয়াত রাষ্ট্রনেতা তিন বারের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত